images

দেশজুড়ে

পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০১:২৬ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অমিত সেনগুপ্ত (২২) ওই গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে ও একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন ।

পুলিশ জানায়, বাড়িতে নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image16

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, প্রেমগঠিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম