images

দেশজুড়ে / রাজনীতি

মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে ‘বোমা’ উদ্ধার

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৪:৪৪ পিএম

মেহেরপুরের গাংনীতে এনসিপির সমাবেশস্থলের ১০ মিটারের মধ্যে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সবজিভর্তি একটি ব্যাগের মধ্য থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের এখানে আসার কথা রয়েছে। ‌

এর আগে সকালে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে ঝোলানো ছিল এনসিপির কেন্দ্র নেতাদের ছবিসম্বলিত ৩টি কুশপুত্তলিকা।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে গাংনী থানা পুলিশ।

আরও পড়ুন
Web-Image---Copy

৫ বনকর্মীকে এলোপাথাড়ি কোপালেন দখলদাররা

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। 

আরটিভি/এমএইচজে