images

দেশজুড়ে

বাড়িতে ফুলের টবে গাঁজা চাষ করতেন লোকমান

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৫:১২ পিএম

বাসার ছাদে, বেলকনিতে কিংবা আঙিনায় ফুল, শাকসবজির দেখা মেলে প্রায় সবখানেই। তবে চট্টগ্রাম নগরের এক ব্যক্তি নিজের বসতঘরে ফুলের টবে রীতিমতো শুরু করে দিয়েছেন গাঁজার চাষ। র‌্যাবের একটি টিম খবর পেয়ে অভিযান চালিয়ে পেয়েছে তার সত্যতাও।

সোমবার (২৭ জুলাই) রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার লোকমান হোসেনের (৪৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। চট্টগ্রাম নগরের বায়েজিদে তার বাসা।

র‌্যাব-৭ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বসতঘরের টিনের চালে লোকমান হোসেন দুটি প্লাটিকের টবে ৬টি করে ১২টি গাঁজার গাছ লাগান। গাছ থেকে কুড়ি সংগ্রহ করে শুকিয়ে নিষিদ্ধ মাদক গাঁজা তৈরি করেন তিনি। 

আরও পড়ুন
Web-Image---Copy

রেকসোনার মাথা ফাটিয়ে নাসিরের ওপর চড়াও এমপির মেয়ে অনন্যা, অতঃপর...

আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি গাঁজার চাষ করছিলেন। এ নিয়ে মাদক আইনে মামলা করে তাকে বোস্তামি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আরটিভি/এসএস