মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:৪৯ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকার নাইশিং এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু ভরাটে ব্যবহৃত লোহার পাইপসমূহ বিনষ্ট করা হয়। একইসঙ্গে অনুমোদনবিহীনভাবে বালু ভরাটের অপরাধে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস