বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১২:০৭ এএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ-এর ছবি এআই ব্যাবহার করে ভুয়া ভিডিও এবং ছবি ‘শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় জেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাব আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে লিখিত বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর বিএনপির সদস্য পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি ও পঞ্চগড় আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারি ও জেলা বিএনপি’র সদস্য ইউনুস শেখ।
এতে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন অর্জন করছেন। ঠিক এই সময় একটি দল তার সম্মান ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেইসঙ্গে ভুয়া ছবি দিয়ে ফেসবুকে অপপ্রচারকারীদের খুঁজে বের করে তাদের শাস্তি দাবি করেন।
যদি দাবি মানা না হয় তাহলে দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুশিয়ারির কথা জানান বক্তারা।
পরে প্রেসক্লাব থেকে বের হয়ে বিএনপি নেতাকর্মীরা পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন ।
আরটিভি/এমএম