images

দেশজুড়ে

গৃহকর্তা নিহতের ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার 

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৬:৪০ এএম

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামক এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- জুবায়ের হোসেন, আশিক আহমদ, মুজাহিদ রহমান অপু, মো. সুজন মিয়া, মো. ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া। গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদীর বলভদ্রদী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন
ooi

ফ্যামিলি কার্ডের বিনিময়ে মধ্যরাতে নারীকে পুকুরপাড়ে ডাকার অভিযোগ

পুলিশ সুপার জানান, নরসিংদীর মাধবদীর বলভদ্রদী এলাকায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির এই ঘটনায় নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

আরটিভি/এমএম