images

দেশজুড়ে

ভাড়া বাসায় ঝুলছিল ছুটিতে থাকা এএসআইয়ের মরদেহ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১১:৪৩ এএম

নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরের পাশে কামাল হাজীর ছয়তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের মৃত ইয়াকুব মুন্সীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজাউর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আবু হানিফ তার বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ইসদাইরের ওই বাসায় ভাড়া থাকতেন। অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন।

আরও পড়ুন
Web-Image10

গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা

তিনি আরও বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে বলেন, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। দাম্পত্য কলহের জেরে নিহতের স্ত্রী সোমবার বাবার বাড়িতে চলে যান। ধারণা করছি, দাম্পত্য কলহের জেরেই এএসআই আবু হানিফ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরটিভি/আইএম