বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০১:৪২ পিএম
গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নসিমন চালকসহ আরও দুই জন।
বুধবার (২৯ জুলাই) ভোরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতরা হলেন- নসিমন চালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।
ওসি আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিচ্ছে যাচ্ছিলে। এ সময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে