images

দেশজুড়ে

গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:১৮ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় ১২ জনকে শনাক্ত এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন- টঙ্গী পূর্ব থানার শালিকচূড়া গ্রামের আজিজুল ইসলাম (৪৩), মাছিমপুর এলাকার জসিম উদ্দিন (৩২), পূবাইলের জীবন কুমার দাস (৩৫), বড় দেওড়ার খলিলুর রহমান (৫০) ও সাতাইশ এলাকার নিয়ামুল হাসান নাহিদ (১৮)।

আরও পড়ুন
Web-Image---Copy

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এই মামলায় অপর আসামিরা হচ্ছেন- মো. আলাউদ্দিন সিপাই (৩৫), পঙ্কজ, নাজমুল, নামিম বাবু, নিয়ামুল হাসান নাহিদ, আশরাফুল ইসলাম, শ্রাবন বেপারী, তানজীম আহমেদ তামিম, সাইফুল ইসলাম সজিব, শিশির আহমেদ অনিক, জীবন কুমার লালসহ অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে ডিউটি করার সময় টঙ্গীর সাতাইশ বাগান বাড়ি রোডে মায়ের দোয়া রিয়েল এস্টেট সংলগ্ন হযরত শাহজালাল রোডের মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। 

আরটিভি/এমএইচজে