বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১০:১৭ এএম
শেরপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরুষা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাসির উদ্দিন নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফজলুল হকের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ গণমাধ্যমকে বলেন, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/আইএম