images

দেশজুড়ে

অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান শিক্ষক, পরে বাসচাপায় মৃত্যু

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১১:৪৩ এএম

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ.ত.ম ইউসুফ (৪৫) নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা ও জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান।

আরও পড়ুন
Web-Image7

মেয়ের সামনেই মায়ের করুণ মৃত্যু

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

স্থানীয়রা জানান, অটোরিকশার ধাক্কায় অসাবধানতাবশত সড়কে পড়ে যাওয়ার কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম