images

দেশজুড়ে

ঘুমের মধ্যেই স্বামীর ওপর হামলা চালান স্ত্রী, অতঃপর...

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১২:৫৪ পিএম


চট্টগ্রামে ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত মোহাম্মদ রাসেল উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পেশায় একজন পিকআপচালক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের পরকীয়া নিয়ে তার সঙ্গে স্ত্রী মনির পারিবারিক কলহ চলছিল। এরই জেরে আজ ভোরে স্বামী রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে দা দিয়ে তার পা ও স্পর্শকাতর অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন মনি। 

আরও পড়ুন
Web-Image17

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

পরে আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর স্পর্শকাতর অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনিকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে।

আরটিভি/আইএম