images

দেশজুড়ে

বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০২:১৪ পিএম

জামালপুরের মেলান্দহের দানাভাঙা বিল থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিম মাহমুদুল হক জানান, এ দিন সকালে স্থানীয় মাছ ধরতে গেলে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন
pp

মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর যুবকের, অতঃপর...

মেলান্দহ থানার ওসি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

মরদেহটি কিভাবে এখানে এসেছে বা হত্যার শিকার হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জনান ওসি। 

আরটিভি/এমএম