images

দেশজুড়ে

আইন সংস্কার কমিশনের প্রস্তাব জুলাই সনদের আলোকেই হবে: আইনমন্ত্রী

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০২:২৯ পিএম

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘণ্টা পর

মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।

সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।

আরটিভি/এমএম