images

দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে মুরগিবোঝাই পিকআপ

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ১১:২৩ এএম

ফেনীতে ব্রিজের রেলিং ভেঙে একটি মুরগিবোঝাই পিকআপ নিচে পড়ে গেছে।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে মুরগিবোঝাই পিকআপটি ফুলগাজীর দিকে যাওয়ার পথে বন্দুয়া ব্রিজসংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে পিকআপের ড্রাইভার ও হেলপার আহত হন।

আরও পড়ুন
Web-Image5

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম