images

দেশজুড়ে

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০১:৫৩ পিএম

চুয়াডাঙ্গায় চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নিলুফার ইয়াসমিন (২৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই নারী রেললাইনে নেমে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার শিশুটি প্ল্যাটফর্মে থাকায় কোনো আঘাত পায়নি।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত ওই নারীকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image14

বাসের ধাক্কায় মারা গেল পেটের সন্তান, আইসিইউতে মা

দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। 

তিনি আরও জানান, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম