শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০২:২০ পিএম
গাইবান্ধায় দাদার সঙ্গে বিয়ের দাওয়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (৭) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা গ্রামের রুবেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাসেল মিয়া তার দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ যাচ্ছিল। পথে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগেই হেঁটে সড়কের মাঝামাঝি পৌঁছে। এ সময় ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, রাত ১১টার দিকে স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম