images

দেশজুড়ে

মোটরসাইকেলের পাশেই পড়েছিল যুবকের মরদেহ

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৪:১৮ পিএম

কুড়িগ্রামে রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) সকালে উলিপুর উপজেলার নিরাশির পাথার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকার মাথা এলাকার জোবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন
Web-Image16

দাদার সঙ্গে বিয়ের দাওয়াতে গিয়ে আর ফেরা হলো না রাসেলের

ঘটনাস্থলের কাছেই নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ স্ট্যান্ড করা ছিল।

স্থানীয়রা জানান, নিহতের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলেও সামান্য জখমের আলামত দেখা গেছে।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম