শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৫:৩২ পিএম
চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে দুই যুবককে যাত্রীরা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মো. হেলিম (১৯) ও কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার রিফাত (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের নজরে এলে তারা তাদের হাতেনাতে আটক করেন। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে অভিযুক্তদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে