images

দেশজুড়ে

বিস্কুট দেওয়ার কথা বলে প্রতিবন্ধীকে নিয়ে ঝোপের আড়ালে সামছুল, অতঃপর...

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০১:৩৩ পিএম

দিনাজপুরে বিস্কুট ও চা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকারের দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (৩ আগস্ট) রাতে হিলির চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত সামছুল আলম ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রতিবন্ধী এক কিশোরকে বিস্কুট ও চা খাওয়ার প্রলোভন দেখিয়ে চন্ডিপুর গ্রামের হিন্দুপাড়ার পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ের ঝোপে নিয়ে যান সামছুল আলম। এরপর তিনি ওই কিশোরকে বলাৎকার করেন। এ সময় কিশোরের চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন
Web-Image11

সুযোগ পেলেই শিক্ষার্থীকে নিয়ে ওয়াশরুমে যেতেন মাদরাসা শিক্ষক, অতঃপর...

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করা হবে।

আরটিভি/আইএম