বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:১৯ পিএম
সাভারের আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ কাজ করছে জিরাবো, ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরীর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাতটার দিকে গুদামের পেছনের দিকে আগুন দেখতে পান স্থানীয়রা। গুদামের কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দিলে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্ত পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়লে জিরাবো থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। অবস্থার উন্নতি না হলে ডিইপিজেড থেকে দুটি ও ধামরাই থেকে আরও একটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী বলেন, আমাদের মোট সাতটি কাজ করছে। আরও কিছু স্ট্যান্ড রাখা হয়েছে। আগুনের লাগার সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।
আরটিভি/এমএইচজে