বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:১২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী প্রাইভেটকারের ব্যাকডালায় ৫২ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকনগর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ব্যাকডালায় রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়কে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএস