images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১০:৩১ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কালাম আজাদ উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ট্রলিচালক আবুল কালাম আজাদ তার ট্রলিতে করে একটি ছাগল নিয়ে তার বাড়ি বান্দা গ্রামে যাচ্ছিল, পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, পরবর্তী আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এমএইচজে