images

দেশজুড়ে

জামালপুর সীমান্তে বিপুল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৪:৪০ পিএম

জামালপুর ৩৫ বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে পাথরেরচর ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

আরও পড়ুন
Web-Image---Copy

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুনের ঘটনায় মামলা

অপরদিকে বুধবার (৫ আগস্ট) রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় অভিযানে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 

আরটিভি/এমএইচজে