images

দেশজুড়ে

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১২:০৮ পিএম

​ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।

আরও পড়ুন
15

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বড়দাহ মাদ্রাসা এলাকায় বালুবাহী ও ধানবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক তুফান দাস নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নিয়েছে।

আরটিভি/এমএম