images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, গুরুতর দগ্ধ একই পরিবারের ৩

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০১:১৪ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে ভর্তি দেওয়া হয়। ভোরের দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধ তিনজনের নাম মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮) বলে জানা গেছে। 

আরও পড়ুন
sylhet-bogra

সাতসকালে মর্মান্তিক দুই দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ এলাকা গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ ৩ জন এসেছে। তাদের মধ্যে মাইদুলের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে ,বিউটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে ও মারুফের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আরটিভি/এসএইচএম