images

দেশজুড়ে

জামায়াত ও এনসিপির মব সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাবে: রাশেদ খাঁন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৫:৪৯ পিএম

জামায়াতে ইসলাম ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয় ও সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

রাশেদ খাঁন, আওয়ামী লীগ ফেরার সুযোগ নেই। তবে বিরোধী দলের নেতারা বিদেশী অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানে প্রতিনিয়ত মব সৃষ্টি করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটিয়ে সরকারকে শেষ করতে চায়।

আরও পড়ুন
SAJOL

প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, যে পরিণতি হলো জামায়াত নেতার

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে; বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরলে দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে দলের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি