images

দেশজুড়ে

গাজীপুরে হঠাৎ বাসে আগুন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৮:১৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি রাজধানী পরিবহনের বাসের পেছনের অংশে হঠাৎ আগুন লাগে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন
11

পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম পিপিএম-বার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/টিআর