images

দেশজুড়ে / রাজনীতি

গ্যাস-বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ জনজীবন অসহনীয় করে তুলেছে: জামায়াত আমির

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৯:২৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে বাড়তে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। গত দুই মাস ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ‘ভূতুড়ে বিদ্যুৎ বিল’-এর অভিযোগ আসছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই সুশাসনের পরিচয় বহন করে না।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণমানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর মধ্যে ভুল বা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। জনগণের অর্থ ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারের উচিত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। প্রত্যেক
বিচার অবশ্যই স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় হতে হবে।

আরও পড়ুন
16

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, রাজনীতি পেশিশক্তি ব্যবহারের জন্য নয়। জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক সম্মান থাকা প্রয়োজন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় পরিচালক অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসায় আয়োজিত জেলা রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক রাজনীতি এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আরটিভি/ এসকেডি