images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজা জব্দ 

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১০:১৩ পিএম

মুন্সীগঞ্জ শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ রিয়াদ হোসেন (৪০)। তিনি পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ হোসেনের অটোরিকশা গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেয়ালের মাঝখানে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
20

নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবা জব্দ 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের ওসি’র তত্ত্বাবধানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ আরও জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার করা হবে।

আরটিভি/ এসকেডি