images

দেশজুড়ে

বোমা বানাতে গিয়ে উড়ে গেলো যুবকের কব্জি

রোববার, ০৬ নভেম্বর ২০১৬ , ০৩:১৬ পিএম

রাজশাহীর পুঠিয়া বেলপকুর এলাকার তাড়াশ গ্রামে বোমা বানানো সময় তা বিস্ফোরিত হয়। এতে আব্দুল খালেক নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে।

গেলো রাতে পুঠিয়ার তাড়াশ এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত আব্দুল খালেক চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। তাকে খালেককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় খালেকের আরো দুই সহযোগী পলাতক রয়েছেন।

এস