images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র জেটিতে ভয়াবহ আগুন

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ , ০২:২৫ পিএম

নারায়ণগঞ্জ শহরের খানপুরে বিআইডব্লিউটিএ’র জেটির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের  আটটি ইউনিট কাজ কাজ করছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জেটির কেমিক্যালের প্লাস্টিক পাইপলাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মণ্ডল জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরইমধ্যে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজীর  আটটি ইউনিট কাজ করছে।

জেবি/ এমকে