সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ , ০৫:৫০ পিএম
রাজধানীর মগবাজার কাজী অফিসের গলির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মগবাজার কাজী অফিস গলির ১১৬ নং বাড়ির বেজমেন্টে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করার পর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মগবাজার কাজী অফিস গলির ১১৬ নং বাড়ির বেজমেন্টের গাড়িতে বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ধোঁয়া নির্গমনে কাজ করে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পি