বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ , ০৮:৫৪ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।আহত ৮।
আজ (বৃহস্পতিবার) ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহত ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ চৌদ্দগ্রাম থানা রেখেছে পুলিশ। নিহতদের দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা চকবাজারের কনিকা রহমান ও সোহাগ। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
জেএইচ