মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ , ০৭:৪৪ পিএম
ফেসবুকে কোনো ছবি আপলোড করে নাশকতা চালানো হয় এমন অভিযোগ বাংলাদেশ ছাড়া আর কোথাও থেকে আসেনি। এমনকি এ সমস্যার কথাও শোনেনি ফেসবুক। জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্য কোনো দেশ থেকে কখনো কোনো ছবির বিষয়ে আপত্তিও করা হয়নি ফেসবুক কর্তৃপক্ষের কাছে।বাংলাদেশ পুলিশ ফেসবুকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছিল। তবে তাতে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ।
তবে পুলিশের কাছ থেকে নিয়মিত বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে তারা। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, সমস্যাগুলোর বিষয়ে নিয়মিত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
আইজিপি বলেন, ফেসবুকে একাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবিষয়ে ফেসবুক কর্তৃপক্ষক জানিয়েছে তারা বৈঠক করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে।
এমকে