বুধবার, ২৯ মার্চ ২০১৭ , ০৫:৩৭ পিএম
কুমিল্লার কোটবাড়ী এলাকায় আরো এক বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।
এদিকে বুধবার ভোর থেকে মৌলভীবাজারের বড়হাট ও ফতেপুর জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়ি দুটির মধ্যে নব্য জেএমবির জঙ্গিদের আস্তানা বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি বাড়ি থেকে পুলিশের দিকে গুলি ও গ্রেনেড ছোঁড়ার খবর পাওয়া গেছে।
এসএস