বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ০১:৫০ পিএম
রাজধানীর খিলগাঁও থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা কোননো একস্থানে গলাকেটে ওই যুবককে হত্যা করে। পরে প্লাস্টিকের বস্তা, পলিথিন ও তোসক দিয়ে পেঁচিয়ে ওই জায়গায় ফেলে রেখে গেছে।
মৃত ব্যক্তির পরনে নীল ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। বুধবার মধ্যরাতে খিদমা হাসপাতালের পশ্চিম পাশে মেইন রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
আর/জেএইচ