images

অপরাধ / দেশজুড়ে

পেটের ব্যথায় শ্রমিকদের দেওয়া ওষুধ খেলেন বৃদ্ধ দম্পতি, অতঃপর...

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৪:৫১ পিএম

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের শ্রমিকদের বিরুদ্ধে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে তার বাড়িতে উত্তরাঞ্চল থেকে শ্রমিকরা এসেছিল। রাতে ঠান্ডুর পেট ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। পরে সকালে তারা ঘুম থেকে না উঠায় আশে পাশের লোক ডাকাডাকির এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা পড়ে আছেন। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়েছিল।

আরও পড়ুন
Web-Image

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে