images

অপরাধ / দেশজুড়ে

শিশু ধর্ষণের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৪:১৩ পিএম

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজী (৩৪) নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এদিকে অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের দায় স্বীকার করে বলেন, ভুল করে ওই সময় এই কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পেশায় দিনমজুর আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

ভুক্তভোগী ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে আমার বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের মেয়ে। এক পর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী তাকে ধর্ষণ করেছেন বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে ওই ক্লিনিকের ঠিকানায় নজরুলকে আসতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ক্লিনিকে পৌঁছলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন
Web-Image---Copy

ফরিদপুরে নারীর ঘরে আটক পুলিশ কর্মকর্তা, অতঃপর...

ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁমকি দিয়েছিলেন নজরুল গাজী। যে কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি।

এদিকে অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে জানান, প্রতিবেশী সম্পর্কে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ওই শিশুর সঙ্গে ঘুমান তিনি। সে সময় সময় ধর্ষণ করেন।

ওসি এস এম নুরুজ্জামান বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াপ হবে।

আরটিভি/এমএইচজে