images

অপরাধ / দেশজুড়ে

বিস্কুট দেব বলে শিশুকে ঘরে নিয়ে গেলেন মুয়াজ্জিন, অতঃপর...

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১০:১২ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার ভোটাল মুন্সী বাড়ির বাসিন্দা ও তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

শিশুর স্বজনরা জানান, অভিযুক্ত দেলোয়ার হোসেন প্রতিবেশী শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

এদিকে ধর্ষক দেলোয়ার হোসেন ধর্ষণের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আমি ভুল করেছি।

এ বিষয়ে প্রতিবেশী খোরশেদ আলমসহ একাধিক ব্যক্তি জানান, দেলোয়ার এর আগেও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। তার হাত থেকে শুধু শিশু নয়, গরু-ছাগল এমনকি কুকুরও রক্ষা পায়নি।

শিশুর মা বলেন, দেলোয়ার মসজিদের বেতনের টাকা আনতে আমাদের ঘরে আসলে আমি তখন রান্না ঘর থেকে বলেছি আমার কাছে টাকা নাই, আপনি চলে যান আমি টাকা আসলে পাঠিয়ে দেব। উনি যাওয়ার সময় পাশের ঘরে আমার মেয়ে ছিল, সেখান থেকে মেয়েকে নিয়ে গেছে। যখন দেখলাম আমার মেয়ে নাই তখন আমি মেয়েকে খুঁজতে বের হই, গিয়ে দেখতে পাই ধর্ষকের ঘর থেকে আমার মেয়ে বের হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। কী হয়েছে জিজ্ঞেস করলে, মেয়ে বলে দাদু আমাকে বিস্কুট দেবে বলে ঘরে নিয়ে গেছে, সেখানে আমাকে ব্যথা দিয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, স্কুলড্রেস পরে আদালতে আসামি

এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি এবং তাৎক্ষণিক পুলিশকে জানাই। পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ধর্ষণের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এমএইচজে