images

অপরাধ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ : বঞ্চিত হচ্ছেন মেধাবীরা

রোববার, ১৮ ডিসেম্বর ২০১৬ , ০৮:০৭ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক কর্তৃত্ব, আর্থিক লেনদেন, স্বজন প্রীতিসহ নানাভাবে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। এতে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার দুপুরে রাজধানীর মাইডাস সেন্টার টিআইবি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাষক নিয়োগে অনিয়ম দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষণা মতে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম দূর করতে  নীতিমালা তৈরির সুপারিশ জানায় টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। তা হলে প্রভাষক নিয়োগে অনিয়ম দূর হতে পারে।

জেএইচ