images

অপরাধ

৭ খুন মামলার রায় ১৬ জানুয়ারি

রোববার, ১৫ জানুয়ারি ২০১৭ , ০৪:০৫ পিএম

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার রায় হচ্ছে ১৬ জানুয়ারি সোমবার। বহুল আলোচিত এ ঘটনায় গ্রেপ্তার ৩ জনই মূলত ৭ খুনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত ছিলেন। তারা হলেন র‌্যাবের চাকরিচ্যুত ও অবসরে পাঠানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা।

৩ জনই ১৬৪ ধারায় আদালতে  জবানবন্দি দিয়েছেন। ঘটনার পর থেকেই সারাদেশে এ হত্যাকাণ্ড মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এর সুষ্ঠু বিচার ও রায়ের অপেক্ষায় এখন দেশবাসী।

নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যাশা, অপরাধীদের সর্বোচ্চ সাজা হোক। আর রাষ্ট্রপক্ষের আইনজীবি বলছেন, তারা আসামীদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে পেরেছেন। 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম  ও আইনজীবী চন্দন সরকারসহ ৭জনকে অপহরণ করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ৭ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলায় পুলিশ নূর হোসেন ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ, এম এম রানা, আরিফসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তাদের  মধ্যে ২৩ জন গ্রেপ্তার হন।

আর/ এসজেড