বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৮:৫১ পিএম
নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। আহত এক পুলিশ সদস্য। নিহতরা হলেন মোক্তার ওরফে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক।
বুধবার সন্ধ্যায় ফতুল্লার শাহী বাজার আমতলীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহীবাজারে পাশে মোক্তার তার বাহিনী নিয়ে অবস্থান করছে, এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা গুলি চালায়। এতে এএসআই আব্দুল আজিজ গুলিবিদ্ধ হন। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে মোক্তার ও মানিক নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা থানার ওসি জানান, মোক্তার ও মানিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সহকারি পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দীন আরটিভি অনলাইনকে জানান, গুলিবিদ্ধ এএসআই আবদ্দুল আজিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে হাটুঁর নিচে গুলি লেগেছে।
জেএইচ