images

অর্থনীতি / ব্যাংক-বীমা

ছেলেকে ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহারের ঘোষণা মির্জা আব্বাসের

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:১৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মির্জা আব্বাস জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার দেওয়ার প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের বাইরে কার্যকর করা হবে। বর্তমানে ব্যাংকটির পরিচালক পদে রয়েছেন মির্জা ইয়াসির আব্বাস।

ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, মির্জা ইয়াসিরের কাছে ব্যাংকটির ৩ কোটি ৪৯ লাখ বা ৩ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।