images

অর্থনীতি

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:৪২ পিএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, গত ৩ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। নতুন বোর্ডে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ তার স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান ও কন্যা তাসমিয়া তারান্নুম নওমির হিসাব তলব করা হয়। এই ঘটনার পরই তিনি পদত্যাগ করলেন। 

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত।

আরটিভি/আইএম