রোববার, ১৭ আগস্ট ২০২৫ , ০৫:০৩ পিএম
দেশের বেসরকারি ব্যাংকগুলো মধ্যে অতিপরিচিত হলো ঢাকা ব্যাংক। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন শেখ মোহাম্মদ মারুফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
মারুফের পদত্যাগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরটিভি/এসআর