images

অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ল

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:০৯ পিএম

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ২ টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন এই সমন্বিত মূল্য ঘোষণা করে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেনের দাম ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
84851515

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

মন্ত্রণালয় তাদের বার্তায় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই মূল্য সমন্বয় করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

আরটিভি/এএইচ