images

অর্থনীতি

ডিসিইতে স্থিতিশীল আকরিক লোহার দাম

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:২৮ পিএম

ডিসিইতে (ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ) আকরিক লোহার দাম স্থিতিশীল থাকার পাশাপাশি সীমিত ওঠানামা দেখা গেছে। আকরিক লোহার দাম টনপ্রতি ৭৬৯ ইউয়ানে (প্রায় ১০৮.৯১ ডলার) পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ০.২৬ শতাংশ বৃদ্ধি। তবে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জানুয়ারির সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম প্রতি টন ১০২.৪০ ডলার থেকে ০.৩৪ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর পর বেইজিংয়ের নতুন প্রণোদনা ঘোষণার প্রত্যাশা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, পলিটব্যুরো ২০২৬ সালে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো ও অর্থনীতিকে সহায়তা দেয়ার জন্য আগাম পদক্ষেপমূলক নীতির ওপর জোর দিচ্ছে।

চীনের বার্ষিক সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স আসন্ন, যেখানে আগামী বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ও নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এই বৈঠক নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার জন্য শক্ত ভিত্তি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
tama

বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

বিজনেস রেকর্ডার আরও জানায়, বিশ্বব্যাপী আকরিক লোহার চাহিদার বড় অংশ চীন থেকে আসায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দেশটির নীতি বৈঠকের ফলাফলের দিকে মনোযোগ দিচ্ছেন।

আরটিভি/এসকে