images

অর্থনীতি

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি, ভরি কত?

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:৪৮ এএম

দেশে আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোনার মূল্য প্রতি ভরি ৪,১৯৯ টাকা বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করেছে। 

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে আজ থেকে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকায়।

নতুন সোনার দাম:

২২ ক্যারেট: ২,২৬,২৮২ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ২,১৬,০১৭ টাকা

১৮ ক্যারেট: ১,৮৫,১৬৬ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,৫৪,৩১৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই দামে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

সোনার পাশাপাশি রূপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রূপার দাম প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম ৫,১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন রূপার দাম:

২২ ক্যারেট: ৫,১৩২ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ৪,৮৯৯ টাকা

১৮ ক্যারেট: ৪,১৯৯ টাকা

সনাতন পদ্ধতির রূপা: ৩,১৪৯ টাকা

আরও পড়ুন
Rtv

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম

সোনা-রূপার বাজারে এই নতুন দাম আজ থেকে কার্যকর হবে।

আরটিভি/এসকে