images

অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত? 

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৪ এএম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন সমন্বয় অনুযায়ী দেশের বাজারে ভরিতে সোনার দাম: ২২ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

এর আগে, ২১ ফেব্রুয়ারি সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

চলতি বছর দেশে ৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২০ বার দাম বেড়েছে, ১২ বার কমেছে। গত বছর, ২০২৫ সালে, দেশে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে: ২২ ক্যারেট: ৬,৭০৭ টাকা, ২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা,সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা।

চলতি বছর রুপার দাম ১৮ দফা সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ১১ বার দাম বেড়েছে, ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।

আরটিভি/এসকে